AdsTar

Sunday, June 16, 2019

Facebook Instant Article থেকে যে ভাবে আয় করবেন

Facebook Instant Article থেকে যে ভাবে আয় করবেন



Facebook একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম ছাড়াও কন্টেন্ট ভিত্তিক ওয়েবসাইট পরিচালনার জন্যও বর্তমানে এই যোগাযোগ মাধ্যমটি ব্যাপক পরিচিতি লাভ করেছে। মূলত বিজ্ঞাপনদাতাদের আকৃষ্ট করতে, ব্যবহারকারীদেরকে আরো বেশি সময় ফেসবুকে রেখে দিতে ও ওয়েবসাইটের মালিকদের সাথে রেভিনিউ শেয়ার করে থাকে। যার মাধ্যমে আপনি ফেসবুক থেকে আয় করতে পারবেন। আর আয় বাড়াতেই Facebook Instant Articles নামক ফিচারটি চালু করেছে ফেসবুক। নিচে এ বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।




Facebook Instant Article কি ?





এটি একটি নতুন পদ্ধতি। যার মাধ্যমে ওয়েবসাইটের যে কোন পোস্ট সহজেই ফেসবুক পেইজে শেয়ার করা যায়। ফলে তা কয়েক সেকেন্ডের মধ্যে স্মার্টফোন ব্যবহারকারীদের নিকট পৌছেঁ যায়। আর তারা তা তাদের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করেই পড়তে পারেন। এ জন্য আলাদা সময় ও ডাটা ব্যয় করে ভিন্ন কোন ব্রাউজারে প্রবেশ করতে হয় না। মূলত এই পদ্ধতিটি মোবাইলে ওয়েবসাইট লোডিংয়ের ধীর গতির সমস্যা সমাধানের লক্ষ্যে তৈরি করা হয়েছিলো। বর্তমানে এই পদ্ধতিটি Facebook Earning এর নতুন দুয়ার উন্মোচিত করেছে।





Facebook Instant Articles এর সুবিধা সমূহ


১. Facebook Instant Articles খুব দ্রুত লোড হয়।

২. আর্টিকেল ক্যাশ রয়েছে বলে পরের আর্টিকেল থেকে পুনরায় এই আর্টিকেল এ ফিরে আসতে নতুন করে লোড হবে না।

৩. ব্যবহারকারীরা হাই রেজুলিউশনের ছবি ও ভিডিও পেয়ে থাকেন।

৪. পোস্ট করার জন্য অতিরিক্ত কোন পদক্ষেপ গ্রহণের প্রয়োজন হয় না।


৫. ফেসবুক ব্যবহারকারীরা সহজেই তাদের বন্ধুদের সাথে Instant Article শেয়ার করতে পারবেন।

৬. রেভিনিউ আয় করা যায়।

Facebook Instant Articles এর অসুবিধা সমূহ
১. ফেসবুক এলগরিদম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

২. Facebook Instant Articles এ ওয়ার্ডপ্রেসের অনেক শর্টকাট কাজ করে না।

৩. Instant Article এ সীমিত সংখ্যক বিজ্ঞাপন প্রদর্শিত হয়ে থাকে।

৪. মেইন সাইটের রাঙ্ক কমে না গেলেও ভিজিটরের সংখ্যা কমে যেতে পারে।

Facebook Instant Articles এর জন্য যা প্রয়োজন হবে
 ১. একটি ফেসবুক পেইজ লাগবে।

২. Facebook Instant Articles প্রোগ্রামের অনুমোদন পেতে কমপক্ষে 10 টি Article সাবমিট করতে হবে।

৩. ওয়েবসাইটে নিয়মিত পোস্ট করতে হবে।

৪. একটি ব্যাংক অ্যাকাউন্ট।

Facebook Instant Articles যেভাবে চালু করবেন


কয়েকটি ধাপ সম্পন্ন করে Facebook Instant Article চালু করা যায়। নিচে ধাপ গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

Sign Up For Facebook Instant Articles


১. Facebook Instant Article চালু করতে হলে প্রথমেই Instantarticles.Fb.com এই সাইটে প্রবেশ করে Sign up করতে হবে। তারপর আপনাকে আপনার নির্দিষ্ট ফেসবুক পেইজটি সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে যে পেইজ থেকে আপনি এই সিস্টেমটি চালু করতে চান সেই পেইজটি সিলেক্ট করতে হবে।

২. তারপর এই সিস্টেমটি চালু করতে হলে ফেসবুকের যে সব শর্ত রয়েছে সে সব শর্তে টিক চিহ্ন দিতে হবে এবং Enable Instant Articles বাটনে ক্লিক করতে হবে।

৩. তারপর আপনাকে আপনার সিলেক্ট করা পেইজে গিয়ে Publishing Tools এ ক্লিক করতে হবে। এরপর আপনি আপনার পেইজের বাম পাশে Instant Articles নামক একটি অপশন দেখতে পাবেন। সেখানে আপনি বাম পাশে কনফিগারেশনের জন্য Quickstart Guide দেখতে পাবেন। এই Quickstart Guide টি পড়ে নিন। এর ফলে আপনি সঠিক ভাবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন রতে পারবেন।

 ৪. এরপর Authorize your Site এ ক্লিক করে নির্দিষ্ট বক্সে আপনার ওয়েবসাইটের লিংকটি ক্লেম করুন। এক্ষেত্রে আপনার ওয়েবসাইটটি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তাহলে আপনাকে নতুন একটি অ্যাড অনস চালু করে তারপর ওয়েবসাইট লিংক সাবমিট করতে হবে। আর HTML ওয়েবসাইট হলে শুধুমাত্র ওয়েবসাইটের লিংক বসিয়ে ক্লেম করুন। যদি ক্লেম করতে কোন অসুবিধা হয় তাহলে আপনার ওয়েবসাইটের ডেভেলপারের সাথে যোগাযোগ করুন।

৫. আপনার ওয়েবসাইটের লিংক ক্লেম করার পর ওয়েবসাইটের সকল পোস্ট ইন্সট্যান্ট আর্টিকেলের টুলসে চলে আসবে। আপনার ওয়েবসাইটের সকল পোস্ট থেকে ফেসবুক রিভিউয়ের জন্য ৫ টি আর্টিকেল অটোমেটিক বাছাই করে নেবে।

সব ঠিকঠাক থাকলে ২৪-৪৮ ঘন্টা পর আপনি আপনার পেইজে আর্টিকেল পোস্ট করার অনুমতি পাবেন। আর এই সিস্টেমটি একটিভ হওয়ার পর আপনাকে সব সময় ইউনিক কন্টেন্ট পোস্ট করতে হবে। এক্ষেত্রে ফেসবুক কপি রাইট কোন কন্টেন্ট গ্রহণ করে না।

কীভাবে ও কত টাকা আয় করা যায় ?


এই সিস্টেম থেকে টাকা উঠানোর পদ্ধতি অনেকটা Google Adsense মতোই।   সাধারণত মাসের একটি নির্দিষ্ট তারিখে ব্যাংক অ্যাকাউন্টে Facebook Earning যোগ হয়ে থাকে। এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কমপক্ষে ১০০ ডলার না হলে ফেসবুক কর্তৃপক্ষ আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা সেন্ড করবে না। আবার যদি ১০ হাজার ডলার হয়ে যায় তাহলে আপনাকে ব্যাংকে গিয়ে সি ফরম পূরণের পাশাপাশি ফেসবুকের ইনভয়েস যুক্ত করে দিতে হবে।

কিছু জরুরী তথ্য


এই সিস্টেমটি একটিভ হওয়ার পর আপনি আপেনাকে অবশ্যই ইউনিক আর্টিকেল পোস্ট করতে হবে। কিছুতেই কপি পেস্ট আর্টিকেল পেস্ট করা যাবে না।

অনেকেই মনে করে থাকেন যে এই সিস্টেমটি ওয়েবসাইটের ভিজিটর সংখ্যা কমিয়ে দেয়। প্রকৃতপক্ষে ফেসবুক পেইজ থেকে কন্টেন্ট পড়তে পারলে মূল সাইটের ভিজিটর কমবে এটাই স্বাভাবিক। কিন্তু এতদসত্ত্বেও মূল সাইটের র‌্যাংক কমার কোন সম্ভাবনা নেই।

আমাদের পোষ্টটি যদি আপনাদের ভাল লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে বা সোস্যাল মিডিয়াতে শেয়ার করুন। আর কোন প্রশ্ন বা পরামর্শ থাকলে আমাদের জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। আমরা আপনাদের মতামতকে সবসময় গুরুত্ব দিয়ে থাকি।

No comments:

Post a Comment

Leadsleap